বিএসএফের গুলিতে অন্ধ ছাত্র! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 21 August 2018

বিএসএফের গুলিতে অন্ধ ছাত্র!


বিএসএফের ছোড়া গুলিতে এক চোখের দৃষ্টি হারালো পঞ্চম শ্রেণির এক ছাত্র। আক্রান্ত ছাত্র চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে, সোমবার রাতে বৈষ্ণবনগর থানার শোভাপুর পার বৈদ্যনাথপুর সীমান্ত এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুলিবিদ্ধ ছাত্রের নাম, সমির সেখ(১১)। সে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করে। আক্রান্ত ছাত্রের বাবার অভিযোগ, সোমবার রাতে গ্রামে জলসা চলছিল। সবার সাথে জালসা শুনতে আসরে গেছিল ওই ছাত্রটিও। অভিযোগ, গরু পাচারকারীরা জালসার আসরে ঢুকে পড়েছে এই অভিযোগ তুলে বিএসএফ তল্লাশি শুরু করে। সেইসময় গ্রামবাসীদের ছত্রভঙ্গ করতে গুলি ছুড়ে বিএসএফ বলে অভিযোগ। আহত হয় পঞ্চম শ্রেণির ছাত্র। পরিবারের অভিযোগ, বিএসএফের ছোড়া ছিটা গুলিতে ওই ছাত্রের বাঁ চোখে গুলির ছিটা লাগে।

No comments:

Post a Comment

Post Top Ad