ব্রেকিং: তৃণমূল কর্মী খুন - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 21 August 2018

ব্রেকিং: তৃণমূল কর্মী খুন



স্নেহা চক্রবর্তী ,বীরভূম: লাভপুরে তৃণমূল কর্মী খুন। মৃত তৃণমূল কর্মীর নাম সাগর সেখ। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যা সাতটা নাগাদ কীর্ণাহার থেকে মেয়েকে বাড়ী নিয়ে যাওয়ার সময় লাভপুর থানার বলরামপুর গ্রামের কাছে দুস্কৃতিরা খুব কাছ থেকে গুলি ও বোমা মেরে খুন করা হয় । স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে বোলপুর সিয়ান হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে । ঘটনার তদন্ত শুরু করেছে লাভপুর থানার পুলিস। দলীয় কর্মীদের দাবি, মৃত সাগর সেখ থিবা অঞ্চলের ভালো সংগঠক ছিলো । ব্লকের কোর কমিটির সদস্য ছিলো । এই খুনের পিছনে সিপিএম আশ্রিত দুস্কৃতিদের হাত আছে বলে অভিযোগ।কয়েক মাস আগেও সাগরকে খুন করার পরিকল্পনা করে ছিলো দুস্কৃতিরা । যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় সিপিএম নেতৃত্ব । তাদের দাবি নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বে সাগর সেখ খুন হয়েছে ।

No comments:

Post a Comment

Post Top Ad