মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: জমি বিবাদকে কেন্দ্র করে চললো গুলি ।প্রসঙ্গত উল্লেখ কয়েক দিন ধরেই বজবজে ফাঁকা জায়গা অর্থাৎ নিচু জমি বিক্রির হিড়িক পড়ে গেছিল, সেই জমি মাফিয়াদের মধ্যে বিবাদকে কেন্দ্র করে বজবজ তদন্ত কেন্দ্রের নাকের ডগায় জমি মাফিয়া মইদুল ইসলাম কে (32) গুলি করে পালালো কয়েকজন দুষ্কৃতী ।সূত্রের খবর, বজবজ ট্রাঙ্ক রোডের পোকপারি মোর দিয়ে মইদুল বাইকে চড়ে বজবজ এর দিকে আসছিলো রাত ১০ টার পর, সেই সময় কয়েকজন তার পথ আটকে কোদাল এর বাট দিয়ে তাঁকে মারতে উদ্যত হয়, প্রাণ বাঁচাতে বজবজ তদন্ত কেন্দ্রের দিকে দৌড় লাগায় মাইদুল, কিছুটা দূরে যেতেই একটি ওয়াগনোর গাড়ি ওর পিছু নেয়, বজবজ ফাঁড়ির আগে দুষ্কৃতীরা মইদুল কে গাড়িতে তুলে হিঁচড়ে টেনে ঘষাতে ঘষাতে খানিকটা নিয়ে এসে মাথায় ও বুকে গুলি করে পালায়।যদিও সে চিংড়ি পতা গ্রাম পঞ্চায়েত এর বাসিন্দা ।কিন্তু কেন এতো রাতে সে বজবজ আসছিলো তাঁর কোনো সদুত্তর মেলেনি।এই মূহুর্তে আশঙ্কা জনক অবস্থায় বেসরকারি হাসপাতালে ভর্তি । মইদুল ইসলামের কনো রাজনৈতিক পরিচয় যানা না গেলেও কয়েক বছর আগে মহেশতলার নাম করা দুষ্কৃতী খুনের ঘটনায় সাজাপ্রাপ্ত আসামী, বর্তমানে জামিনে মুক্ত । বজবজ থানার পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে।

No comments:
Post a Comment