দিঘা-ঢাকা সাইকেলে সংহতি যাত্রা! দেখুন - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 3 August 2018

দিঘা-ঢাকা সাইকেলে সংহতি যাত্রা! দেখুন



চাঁদনী, দিঘা: দিঘা-ঢাকা সাইকেলে সংহতি যাত্রা শুরু করলেন পূর্ব মেদিনীপুরের তমলুক, কোলাঘাট এবং হলদিয়ার ৫ যুবক। কন্যা সন্তান রক্ষা, সবুজ রক্ষা এবং বাংলা ভাষা এবং সংস্কৃতিকে ভালোবাসার বার্তা দুই বাংলার মধ্যে ছড়িয়ে দিতে কোলাঘাটের ভাষা ও সংস্কৃতি সংস্থার উদ্যোগে এই সাইকেল যাত্রা। শুক্রবার সকালে দিঘা থেকে এই যাত্রা শুরু করেছেন তমলুকের বাসিন্দা বীমা কর্মী শোভিনকান্তি চট্টোপাধ্যায়, চিকিৎসক মেচেদার জহরলাল মন্ডল, কৃষক কোলাঘাটের শঙ্কর খাঁড়া, স্নাতকোত্তর পাস যুবক কোলাঘাটের চন্দ্রকান্ত সামন্ত এবং ব্যবসায়ী তথা কোলাঘাট ভাষা ও সংস্কৃতির সম্পাদক কৃষ্ণেন্দু বেরা। কলকাতা হয়ে পেট্রাপোল সীমান্ত ধরে ১৫ আগস্ট বাংলাদেশের টুঙ্গিপাড়ায় পৌঁছবেন এই ৫ ব্যক্তি। ওইদিন বঙ্গবন্ধু মুজিবর রহমানের মৃত্যুদিনে তথা জাতীয় শোক দিবসে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন তাঁরা। ১৪০০ কিমির এই যাত্রা শেষ করে ১৮ আগস্ট আবারও সাইকেল চালিয়ে ফিরবেন এপার বাংলায়।

No comments:

Post a Comment

Post Top Ad