শেষকৃত্যের সময় উলঙ্গ নৃত্য - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 22 August 2018

শেষকৃত্যের সময় উলঙ্গ নৃত্য


চীনের কিছু কিছু গ্রামে কেউ মারা গেলে তার শেষকৃত্যানুষ্ঠানে বেশি লোক জড়ো করতে নগ্ন নৃত্যানুষ্ঠানের যে বিচিত্র প্রথা রয়েছে- তা নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।
সম্প্রতি হাফিংটন পোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, এই নগ্ন নৃত্যের আয়োজকদের বিশ্বাস, শেষকৃত্যে বেশি লোক হলে মৃতের কল্যাণ হবে। তাছাড়া শেষকৃত্যে যত বেশি লোক সমাগম হবে, মৃতের জন্য তা অনেক বেশি সম্মান বয়ে আনবে বলে ধারণা করা হয়। এজন্যই লোক আকৃষ্ট করতে এই নগ্ন নৃত্যের আয়োজন করা হয়। এজন্য বিশেষ ধরনের নাচিয়ে বা 'স্ট্রিপারদের' দলও রয়েছে বলে জানা যায়।
সম্প্রতি একে 'অসভ্য' প্রথা অভিহিত করে শিগগিরই এর অবসান ঘটানোর চেষ্টা করছে চীনের সংস্কৃতি মন্ত্রণালয়। এক বিবৃতিতে এ ধরনের 'অশ্লীল অনুষ্ঠান' আয়োজনের কঠোর নিন্দা করেছে মন্ত্রণালয়।
সম্প্রতি চীনের উত্তরাঞ্চলের হেবেই ও পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশে দুটি শেষকৃত্যানুষ্ঠানের সময় 'নগ্ন নৃত্যের' আয়োজন করা হয়। এরপরই আয়োজক ও নাচের দলটির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ। অবশ্য এ প্রথার বিরুদ্ধে এর আগেও পদক্ষেপ নিয়েছে চীনা কর্তৃপক্ষ। কিন্তু ব্যাপারটা বন্ধ হয়নি।
কিন্তু এবার কর্মকর্তারা, এ প্রথা বন্ধ করতে আদাজল খেয়ে লেগেছেন। চীনের বার্তা সংস্থা শিনহুয়াও এর সমালোচনা করেছে।
তবে সামাজিক যোগাযোগ ওয়েবসাইটগুলোর প্রতিক্রিয়া থেকে জানা যায়, চীনে এরকম প্রথা চালু রয়েছে তা অনেকেই জানতেন না।
বিষয়টা জানার পর এরা অনেকেই তাদের বিতৃষ্ণা প্রকাশ করেছেন। একজন বলেছেন, 'আমি বুঝতেই পারছি না যে এটা কি করে নৈতিকভাবে গ্রহণযোগ্য হতে পারে।'
অন্য অনেকে রসিকতা করেছেন। একজনের মন্তব্য, 'অন্ত্যেষ্টেক্রিয়ার সময় উলঙ্গ নৃত্য? মেরেছে! এটা আবার কি ধরনের ঐতিহ্য।'

No comments:

Post a Comment

Post Top Ad