যৌনতায় তৃপ্ত যে বারোটি দেশ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 22 August 2018

যৌনতায় তৃপ্ত যে বারোটি দেশ


বিশ্বব্যাপী গবেষণা চালিয়ে যৌনতৃপ্ত ১২টি দেশের নাম প্রকাশ করা হয়েছে। ডিউরেক্সের করা ওই গবেষণার তালিকা প্রকাশ করেছে অল্টারনেট ডট ওআরজি।
ডিউরেক্সের সংজ্ঞা অনুযায়ী যারা শারীরিক এবং মানসিকভাবে সুস্থ, যারা চাপমুক্ত এবং যাদের মুক্তভাবে যৌনতা-যাপনের সুযোগ আছে তারাই আদতে যৌনতৃপ্ত। সবমিলে যৌনতা-যাপনের শীর্ষ সুখে পৌঁছাতে পারলে তাকেই তৃপ্তি বলে মনে করছে ডিউরেক্স।
এই সংজ্ঞার আওতায় ২৬ টি দেশের প্রায় ২৬ হাজার মানুষের উপর জরিপ চালিয়ে দেখা গেছে, বিশ্বের শতকরা ৪৪ শতাংশ লোক যৌনতৃপ্ত। জরিপে অংশগ্রহণকারী প্রত্যেকের বয়স ১৬ এর উপরে।
প্রকাশিত ওই তথ্যেকে ভিত্তি করে সবচে যৌনতৃপ্ত ১২ দেশের তালিকা প্রকাশ করেছে অল্টারনেট। তালিকার শীর্ষ অবস্থানে রয়েছে সুইজারল্যান্ড। এর পরবর্তী অবস্থানে রয়েছে যথাক্রমে স্পেন ও ইতালি।
তালিকার শীর্ষ ১২ টি দেশ হচ্ছে
১. সুইজারল্যান্ড
২.স্পেন
৩.ইতালি
৪.ব্রাজিল
৫.গ্রিস
৬.দ্য নেদারল্যান্ডস
৭.মেক্সিকো
৮.ভারত
৯.অস্ট্রেলিয়া
১০.নাইজেরিয়া
১১.জার্মানি
১২.চীন
সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট

No comments:

Post a Comment

Post Top Ad