যাত্রীবাহি দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১০ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 28 August 2018

যাত্রীবাহি দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১০


চাঁদনী, মহিষাদলঃ দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছে ১০ জন। আজ কিছুখান আগে ঘটনাটি ঘটেছে মহিষাদলের গোপালপুর বাস স্ট্যান্ডে। স্থানিয়রা আহতদের উদ্ধার কররে বাসুলিয়া গ্রামিন হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের চিকিৎসা চলছে৷ দুর্ঘটনার কারনে হলদিয়া মেচেদা রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে।

স্থানিয় সূত্রে জানাগিয়েছে মঙ্গলবার সকালে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। সেই সময় হলদিয়া মেচেদা রাজ্য সড়ক দিয়ে একটি হলদিয়া হুমগড় যাত্রীবাহি বাস মেচেদার দিকে যাচ্ছিল। সেই সময় উল্টো দিক থেকে হলদিয়া কোলাঘাট একটি যাত্রীবাহি বাস হলদিয়ার অভিমুখে দ্রুতগতিতে যাওয়ার সময় গোপালপুর বাস্টস্ট্যান্ডের মোড়ে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ লাগে। দুটি বাস দুদিকে ছিটকে পড়ে যায়৷ দুটি বাসে যাত্রীদের প্রায় ১০ জন আহত হয়। তাদের উদ্ধার করা হয়। দুর্ঘটনার কারনে রাজ্য সড়কে সারি করে অন্যান্য যান আটকে পড়ে। দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় অন্যান্য বাসের যাত্রীদের। ।পুলিশ বাস দুটিকে উদ্ধার করার কাজ শুরু করেছে। উলেখ্য এলাকায় প্রায় ছোট বড় দূর্ঘটনা ঘটে থাকে। সম্প্রতি কয়েক মাস আগে এক পথচারিকে ধাক্কা মারে একটি বাস। ঘটনাস্থলে মৃত্যু হয় একজনে। স্থানিয়রা বাসে গতি নিয়ন্ত্রনের জন্য প্রশাসনের কাছে আবেদন জানালেও তার কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি। যার ফলে ঘটে চলেছে প্রতিনিয়ত দুর্ঘটনা।।

No comments:

Post a Comment

Post Top Ad