রাস্তার পাশে সোনা ব্যবসায়ীর দেহ! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 23 August 2018

রাস্তার পাশে সোনা ব্যবসায়ীর দেহ!


চাঁদনী, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার কলাগাছিয়া গ্রামে রাস্তার পাশ থেকে উদ্ধার হল এক সোনা ব্যবসায়ীর দেহ। মৃত ব্যক্তির নাম পরিমলেন্দু হাজরা ( ৪০)। বাড়ি পার্শ্ববর্তী পশ্চিম মেদিনীপুর জেলার দাশপুর থানার গোমুখপোতা গ্রামে। জানা গেছে, পরিমলেন্দু বাবু হাওড়া জেলার বাউড়িয়াতে এক আত্মীয়ের সোনার দোকানে করিগর হিসাবে দীর্ঘদিন কাজ করতেন।সপ্তাহে বুধবার করে নিজের বাড়ি ফিরতেন।

সম্প্রতি ছোট আকারের সোনার ব্যবসাও করতেন। বুধবার কোলাঘাটে ট্রেনে নেমে জশাড়ে গাড়িতে করে এসে নিজস্ব সাইকেলে বাড়িফেরার সময় দুস্কৃতিরা কোন ভারীবস্তু দিয়ে মাথায় আঘাত করে।বুধবার রাত্রি সাড়ে আটটা নাগাদ ঘটনা। জশাড় খন্যাডিহি রুটের পাশে স্থানীয় পথচলতি মানুষের নজরে আসে বিষয়টি। সাথে সাথে কোলাঘাট থানায় খবর দিলে পাইকপাড়ি ব্লক স্বাস্থ্য কেন্দ্রে আনা হয়, সেখানে ডাক্তারেরা মৃত বলে ঘোষনা করে। কপালের কাছে আঘাতের চিহ্ন রয়েছে। তবে এই ঘটনাটি কিভাবে ঘটলো তা তদন্তে কোলাঘাট থানার পুলিশ। দেহ ময়না তদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এই ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি। এই ঘটনায় মৃত ব্যবসায়ীর কাছ থেকে কিকি নিয়ে চম্পট দিয়েছে দুস্কৃতিরা তা এখনো স্পষ্ট নয়।

No comments:

Post a Comment

Post Top Ad