আসানসোল: চিকিৎসায় গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগ তুলে আসানসোল সুপার স্পেশালিটি হাসপাতালে গতকাল রাতে বিক্ষোভ হয়। বিক্ষোভ দেখান মৃতের পরিবারের সদস্যরা। শেষ পর্যন্ত পুলিশ ও আসানসোলের সুপার আশ্বাস দিলে বিক্ষোভ ওঠে।
আসানসোলের কাল্লা এলাকার বাসিন্দা রবীন সেন (৭১) তিনদিন আগে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
রবীনবাবুর পরিবারের অভিযোগ, রোগীর অবস্থার অবনতি হলেও কোনও চিকিৎসক তাঁকে দেখতে আসেননি। সংশ্লিষ্ট চিকিৎসক তিনদিনে একবার মাত্র রোগীকে দেখতে এসেছিলেন। রোগীর অবস্থার অবনতি হলেও নার্স কোনও দায়িত্ব নেয়নি বলে অভিযোগ।
রবীনবাবুর আত্মীয়দের অভিযোগ, "সুপার স্পেশালিটি হাসপাতাল কথার কথা। কোনও চিকিৎসা হয় না। ঝা চকচকে ভবন হয়েছে, কিন্তু কোনও চিকিৎসক নেই। DNB কোর্স করতে যে জুনিয়র চিকিৎসকরা এসেছেন, তাঁদের উপরেই নির্ভর করে হাসপাতাল চলছে। চিকিৎসকরা কেউ নিজের কাজটুকু করছে না। ফলে পরিকাঠামো থাকলেও সাধারণ মানুষের জীবন বিপন্ন।"হাসপাতালের সুপার নিখিল দাস ঘটনা নিয়ে তদন্তের আশ্বাস দিলে বিক্ষোভ থামে।

No comments:
Post a Comment