রাম-লক্ষণের বিরুদ্ধে মামলা! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 15 August 2018

রাম-লক্ষণের বিরুদ্ধে মামলা!




ঘটনাটা হিন্দু ধর্মগ্রন্থ রামায়নের। সীতা হরণ, রাবন বধ এ নিয়েই এক পৌরানিক কাহিনী পুরো গ্রন্থজুড়ে। এখানে সীতা-রামের সম্পর্কও কম গুরুত্ব পায়নি। সীতাকে অপহরণের প্রতিশোধ নিতেই লঙ্কা আক্রমণ করেন রাম। যার জন্য এতোকিছু, প্রজাদের মন রক্ষা করতে এবং সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার ভয়ে সেই সীতাকেই ত্যাগ করেন রাম। আর মেনেও নেন সবাই। কিন্তু কী অদ্ভুত ঘটনা! এই ‘অন্যায়ের’ প্রতিবাদ জানাতে রামচন্দ্র আর লক্ষণ বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভারতের বিহারের সীতামারি জেলার এক ব্যক্তি!  সংবাদমাধ্যম এবিপি আনন্দের এক প্রতিবেদন থেকে এমন তথ্যই জানা গেছে।
প্রতিবেদন থেকে জানা যায়, ঠাকুর চন্দন সিংহ নামে ওই আইনজীবীর অভিযোগ, সীতাকে কেন পরত্যাগ করেছিলেন রামচন্দ্র? প্রকৃত সত্য যাচাই না করেই রামচন্দ্র সীতাকে অপমান করেছেন। সেই কারণেই সিতামারি জেলার আদালতে মামলা রুজু করেছেন তিনি। শুধু রামই নন, মামলা দায়ের হয়েছে তার ছোট ভাই লক্ষণের নামেও। লক্ষণের বিরুদ্ধে অভিযোগ, এই কাজে ভাই রামকে সাহায্যে করেছিলেন তিনি।
আজ সোমবার আদালতে এই মামলার শুনানি হবে।

No comments:

Post a Comment

Post Top Ad