‘বর্তমান প্রজন্মের মেয়েরা ডেটে গেলেও ব্যাগে কনডম রাখে’ : শ্রীলেখা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 15 August 2018

‘বর্তমান প্রজন্মের মেয়েরা ডেটে গেলেও ব্যাগে কনডম রাখে’ : শ্রীলেখা






টালিগঞ্জের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। আবেদনময়ী অভিনেত্রী হিসেবেও রয়েছে তার পরিচিতি। পাশাপাশি কলকাতার কমেডি শো ‘মীরাক্কেল’-এর বিচারক হিসেবেও রয়েছে তার জনপ্রিয়তা। অভিনয় দক্ষতা আর শরীরী সৌন্দর্যে দুই বাংলাতে রয়েছে তার গ্রহণযোগ্যতা।

শিলাদিত্যকে ভালোবেসে বিয়ে করেছিলেন শ্রীলেখা। এ দম্পতির ঐশী নামের এক কন্যা সন্তান রয়েছে। দীর্ঘ দিনের সংসার জীবনের পর মানসিক দ্বন্দ্বের কারণে মেয়েকে নিয়ে আলাদা থাকছেন শ্রীলেখা। এখন তার কাছে মেয়েই সব। তাকে ঘিরে স্বপ্ন দেখেন শ্রীলেখা।



সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মেয়েকে নিয়ে প্রশ্ন করা হয় শ্রীলেখাকে।

মেয়ের সাথে তার সম্পর্কের বিষয়ে শ্রীলেখা বলেন, ‘ঐশী (মেয়ে) আমার খুব ভালো বন্ধু। ওর সঙ্গে আমি অনেক কিছু শেয়ার করি। অনেক গল্প করি। তবে বর্তমান প্রজন্মের ছেলে-মেয়েরা অনেক বেশি স্ট্রেট ফরোয়ার্ড। তারা ডেটে গেলেও ব্যাগে কনডম রাখে। আমার মেয়েটা এখনো ছোট, একটু বড় হোক। তখন ওকে সেফ সেক্সের বিষয় বুঝিয়ে দিব।’

শুধু টালিগঞ্জেই সীমাবদ্ধ থাকেননি শ্রীলেখা। তিনি বলিউডের জনপ্রিয় চিত্রনায়ক আমির খানের সঙ্গে জুটে বেঁধে একটি বিজ্ঞাপনেও কাজ করেছেন। শ্রীলেখা অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো- এক মুঠো ছবি (২০০৫), দেবদূত (২০০৪), হ্যালো কলকাতা (২০০৮), কাঁটাতাঁর (২০০৬), তিন একে তিন (২০০৪), হঠাৎ বৃষ্টি (১৯৯৮) প্রভৃতি।

No comments:

Post a Comment

Post Top Ad