বিশ্বকবির তিরোধান দিবস পালন! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 8 August 2018

বিশ্বকবির তিরোধান দিবস পালন!


আসানসোল :বুধবার ২২ শে শ্রাবণ উপলক্ষে আসানসোল পুরনিগমের পক্ষ থেকে পালন করা হয় বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস। এদিন সকালে আসানসোলের বিএনআর মোড়ে কবি গুরুর মূর্তিটি ফুল দিয়ে সাজানো হয়।কবির মূর্তি তে একে একে মাল্যদান করা হয়।বুধবার সকালের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়,মেয়র পারিষদ অভিজিত ঘটক, লক্ষন ঠাকুর ও অন্যান্য কাউন্সিলাররা।এদিন মেয়ার পারিষদ অভিজিত ঘটক বলেন, "বিশ্ব কবি আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন। আমরা প্রতি বছরই এই দিনটি পালন করে থাকি।"এদিন আসানসোলের রবীন্দ্র ভবনে কবি গুরুর আবক্ষ মূর্তিতেও মাল্যদান করা হয়।

No comments:

Post a Comment

Post Top Ad