অ্যাম্বুলেন্স হাতিয়ে নিয়েছেন দিলীপ ঘোষ!? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 8 August 2018

অ্যাম্বুলেন্স হাতিয়ে নিয়েছেন দিলীপ ঘোষ!?





অ্যাম্বুলেন্স হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে। অভিযোগ করেন হীরাপুর থানার বার্নপুরে রেইজ় ইওর ভয়েস নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার প্রিন্স পাঠক।

তার অভিযোগ, ২০১৬ সালের জুলাইয়ে এই সংস্থাকে একটি অ্যাম্বুলেন্স দান করেছিলেন এক সমাজসেবী। সেই সময়, প্রিন্স পাঠক সহ ওই স্বেচ্ছাসেবী সংস্থার অনেকেই সরাসরি বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন। তাই তাঁরা অ্যাম্বুলেন্সটি উদ্বোধন করার জন্য দিলীপ ঘোষকে অনুরোধ করেন। দিলীপবাবু তাতে সম্মতিও দিয়েছিলেন। তাই অ্যাম্বুলেন্সের গায়ে উদ্বোধক হিসেবে তাঁর নামও লেখা হয়েছিল। কিন্তু, আসানসোলে গিয়ে তিনি অ্যাম্বুলেন্স উদ্বোধন করার সময় পাননি। প্রিন্স পাঠক বলেন, “অ্যাম্বুলেন্সটি দিলীপবাবু কলকাতায় নিয়ে যেতে বলেন। সেখানেই তিনি উদ্বোধন করবেন বলেছিলেন। তাঁর কথা মতো আমরা অ্যাম্বুলেন্স নিয়ে কলকাতায় যাই। এরপর তাঁর বিধানসভা কেন্দ্র খড়গপুরে অ্যাম্বুলেন্সটি উদ্বোধন করার কথা বলেন তিনি। তখন সেটিকে খড়গপুরেও নিয়ে যাওয়া হয়। আর আমাদের অবর্তমানে সেখানে অ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন তিনি।” প্রিন্স পাঠক আরও বলেন, “উদ্বোধনের পর দিলীপবাবু কয়েকদিন অ্যাম্বুলেন্সটিকে খড়গপুরে রেখে দিতে বলেন। তিনি বলেছিলেন, মানুষের সেবার জন্য যখন কেনা হয়েছে তখন এখানেও কিছুদিন চালানো হোক। তখন তাঁকে অ্যাম্বুলেন্সটি দেওয়া হয়। কিন্তু, তারপর থেকে আজও সেই অ্যাম্বুলেন্স ফেরত পাইনি আমরা।

No comments:

Post a Comment

Post Top Ad