রানিগঞ্জ টিডিবি কলেজের উচ্চশিক্ষা প্রসারের স্বার্থে হিন্দি একাডেমির পক্ষ থেকে বৃহস্পতিবার এক সেমিনারের আয়োজন করা হয় ৷ এদিনের সেমিনারে উপস্থিত ছিলেন কাজী নজরুল ইউনিভার্সিটির ভিসি সাধন চক্রবর্তী , টিডিবি কলেজের প্রেসিডেন্ট জিতেন্দ্র তিওয়ারী ও কলেজের অধ্যক্ষ আশীষ কুমার দে সহ আরো অনেকে ৷ সেমিনারে মূলত কলেজের উচ্চ শিক্ষার প্রসারের ক্ষেত্রে আলোচনা হয় । যেখানে জানা যায়, ১৯৫৭ সালে ৯আগষ্ট রানিগঞ্জ হাইস্কুলের মাধ্যমে রানিগঞ্জ অঞ্চলে শিক্ষা প্রসারের লক্ষ্যে যার পথ চলা শুরু ১৯৬০ সালে ৯আগষ্ট ভালোটিয়া পরিবারের দেওয়া জমিতে সেই বিদ্যালয় মহাবিদ্যালয়ে রূপান্তরিত হয় ৷ শুধু তাই নয় ,পরবর্তী দশকগুলি জুড়ে শিল্পাঞ্চলের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অগ্রণী ভূমিকা নেয় রানিগঞ্জ ভালোটিয়া কলেজ ৷ বর্তমানে এই কলেজে ৯টি ভাষায় পিজি ও ন্যাট চালু আছে ৷ পাশাপাশি এদিন মেয়র বলেন শিক্ষার প্রসারের সাথে সাথে এই কলেজের ছাত্র ছাত্রীদের রাজনৈতিক ভাবে সচেতন করে তুলতে বিশেষ শিক্ষার ব্যবস্থা করা হবে ৷ কারণ বর্তমানে রাজনীতিতে মূল্যবোধের অভাবের কারণে যেভাবে নতুন প্রজন্মের কাছে অনীহা তৈরী হয়েছে তা দূর করতে এই সচেতনতা মূলক শিক্ষার প্রয়োজন আছে ৷ মেয়রের এই প্রস্তাবকে সাধুবাদ জানিয়েছেন ভিসি ৷

No comments:
Post a Comment