প্রতি ২৪ ঘন্টায় বদলে যায় পরিচয়! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 27 August 2018

প্রতি ২৪ ঘন্টায় বদলে যায় পরিচয়!




 রেয়ান ইউগলি। যিনি সকালে উঠে স্থির করেন যে আজকের দিনে তার নারীদের মত অনুভর হচ্ছে নাকি পুরুষদের মত। ওই দিন সকালে তার যেমন অনুভব হয় সেইদিন তিনি তেমনই হয়ে যান! ইংল্যান্ডের মেডস্টোনের ২২ বছরের রেয়ান উভ-লিঙ্গ মানুষ। তিনি এমন একজন ব্যাক্তি যার পরিচয় প্রতি ২৪ ঘন্টায় বদলে যায়!
রেয়ান তার নারী রূপের নাম দিয়েছে রিয়া। ওর যেদিন নারীদের মত অনুভব হয়, সেদিন তার সাজপোশাক, চলন, কথার ধরন সবই মেয়েদের মত হয়ে যায়। আবার যেদান পুরুষের মত অনুভব হয় সেদিন যেকোন সাধারণ পুরুষের মত সে ঘুরে বেড়ায়।
রেয়ানের এই স্বভাব খানিকটা অদ্ভুদ হলেও, চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী এমন রোগে অনেকেই ভুক্তভুগী।
রেয়ান জানিয়েছে, 'আমার নারী রূপের জন্য যেসব মেয়ারা আমার সঙ্গে সম্পর্ক গড়েছিল তারা আমাকে ছেড়ে চলে গেছে। কিন্তু এখন আমি আমার আসল ভালোবাসা খুঁজে পেয়েছি।
রেয়ানের বর্তমান প্রেমিকা কিস্টাল গ্রিস জানিয়েছেন, রেয়ানের রূপ পরিবর্তন নিয়ে আমি একেবারেই চিন্তিত নই। আমি রেয়ানের সঙ্গ পছন্দ করি এবং আমি রেয়ানের সঙ্গেই থাকতে চাই।

No comments:

Post a Comment

Post Top Ad