মৃন্ময় নস্কর ,দ:২৪ পরগনা: মেশিনের মধ্যে হাত ঢুকে গিয়ে হাত খোয়ালেন এক শ্রমিক ।ঘটনাটি ঘটেছে বারুইপুর বেগমপুরে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বারুইপুর বেগমপুরে একটি মশা মারার ধুপ তৈরির কারখানায় কাজ করার সময় দীপঙ্কর মন্ডল নামে এক শ্রমিকের হাত ঢুকে যায় মেশিনের মধ্যে । গুরুতর আহত অবস্থায় বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে কলকাতায় রেফার করে । শ্রমিকের বাম হাতটি কেটে বাদ দিতে হবে বলে আশঙ্কা করা হয়েছে।

No comments:
Post a Comment