মহিলাকে আধ কিলোমিটার রাস্তায় টেনে হিঁচড়ে ছিনতাই!! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 6 August 2018

মহিলাকে আধ কিলোমিটার রাস্তায় টেনে হিঁচড়ে ছিনতাই!!



চাঁদনী, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার কাঁকটিয়া বাজারে দিনে দুপুরে মহিলার টাকা ছিনতাই। জানা গিয়েছে, দুস্কৃতিকারীরা ওই মহিলা প্রায় আধ কিলোমিটার রাস্তায় টেনে হিঁচড়ে নিয়ে যায়। পিছনে লোকজন তাড়া করতে রাস্তায় ওই মহিলাকে ফেলে চম্পট দেয় দুস্কৃতিকারীরা। ওই মহিলাকে আশংকা জনক অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে। উত্তেজিত জনতা কাঁকটিয়া বাজারে অবরোধ করে। হলদিয়া মেছেদা জাতীয় সড়ক অবরোধ। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা।

জানা গেছে, পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার কাঁকটিয়া বাজারে সরকারি ব্যাঙ্ক থেকে ৪০ হাজার টাকা তুলে স্থানীয় গ্রামের ব্যবসায়ীর স্ত্রী মিনতি ভৌমিক। সেই সময় বাইকে চড়ে দুই দুষ্কৃতীকারী টাকার ব্যাগ ছিনতাই করার চেষ্টা করে ওই মহিলা বাধা দিতে গেলে বাইকের দুই দুষ্কৃতীকারী ওই মহিলা প্রায় হাফ কিমি বাস  রাস্তার উপরে টানতে টানতে নিয়ে যায়। রাস্তার লোকের চিৎকার ও পিছনে স্থানীয়রা দুটি মটর সাইকেলে ধাওয়া করলে টাকার ব্যাগ ছিনতাই করে ওই মহিলাকে ফেলে রেখে পালিয়ে যায়। এলাকার বাসিন্দারা মহিলা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে জানুবসান ব্লক হাসপাতাল পরে আশঙ্কা জনক অবস্থায় তমলুক হাসপাতালে রেফার করে। উত্তেজিত জনতা হলদিয়া মেছেদা রাজ্য সড়ক এ কাঁকটিয়া বাজারে দীর্ঘক্ষণ অবোরোধ করে রাখে। ঘটনাস্থলে তমলুক থানার পুলিশ এলে পুলিশ কেও ঘিরে বিক্ষোভ দেখায়। এলাকাবাসীদের অভিযোগ, রাস্তার সিসিটিভি ক্যামেরা বন্ধ, খারাপ দীর্ঘদিন ধরে তা ঠিক করে না প্রশাসন। রাস্তা অবরোধ থাকায় প্রবল যানজটের সৃষ্টি হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতায় রেফার করা হয়েছে আহত মহিলাকে।

No comments:

Post a Comment

Post Top Ad