হাসপাতালে আগুন! চাঞ্চল্য - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 6 August 2018

হাসপাতালে আগুন! চাঞ্চল্য


মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: সোমবার সকাল ৮টা নাগাদ দক্ষিন ২৪ পরগনা জেলার  ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি  হাসপাতালে পাঁচতলার বারান্দায় আগুন লাগার ঘটনা ঘটলো। প্রথমে  বারান্দা থেকে ধোঁয়া দেখতে পান হাসপাতালেরই কর্মীরা। তা নিয়ন্ত্রণের চেষ্টা শুরু আগেই আগুন ছড়িয়ে পড়তে থাকে। আগুন এবং ধোঁয়া দেখতে পেয়ে আতঙ্ক ছড়ায় রোগী এবং তাঁদের আত্মীয়দের মধ্যেও। খবর পেয়ে ডায়মন্ড হারবার দমকল কেন্দ্র থেকে দুটি ইঞ্জিন পৌঁছয় ঘটনাস্থলে। প্রায় ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ধোঁয়ায় ভরে থাকে হাসপাতাল চত্বর। ফলে আরও প্রায় ঘণ্টাখানেক ধরে কুলিং–এর কাজ করেন দমকর্মীরা। হাসপাতাল চত্বরে রোগী এবং তাঁদের আত্মীয়দের নিরাপদে বের করে নিয়ে যান হাসপাতালের কর্মীরা। হাসপাতালের পাঁচতলার ওই বারান্দায় একটি মিটার বক্স রয়েছে। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, ওই মিটার বক্সেই শর্ট সার্কিটের ফলে আগুন লেগেছিল।

No comments:

Post a Comment

Post Top Ad