বুলেটে মৃত মেডিকেল ছাত্র - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 31 August 2018

বুলেটে মৃত মেডিকেল ছাত্র



বাইক দুর্ঘটনায় মৃত এক মেডিকেল ছাত্রের। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোবরডাঙ্গা সুভাষপল্লীতে।

জানা গিয়েছে, বন্ধুর বাড়ি হাবরা থেকে নিমন্ত্রণ খেয়ে গোবরডাঙ্গা সুভাষপল্লী নিজের বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় কুন্তল মজুমদার (24) নামে এক ফাইনাল ইয়ার মেডিকেল ছাত্রের l বাবা গোপাল মজুমদার একজন হোমিওপ্যাথি ডাক্তার l গোপাল বাবুর দুই সন্তান, এক ছেলে ও এক মেয়ে l ছেলে ছোট, মেয়েও মেডিকেল ছাত্রী l কুন্তল নেপালে একটি বেসরকারি কলেজের তৃতীয় বর্ষের ছাত্র l ছয় মাস পরে তার মেডিকেল পড়াশোনা শেষ হবে l

স্থানীয় দের বক্তব্য অনুযায়ী কুন্তল খুব দ্রুত গতিতে নতুন বুলেট মোটরবাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন মাথায় হেলমেট ছিলনা, বেরগুম কৃষ্ণনগর বাজারের কাছে রাস্তার পোলে ধাক্কা মেরে সে ছিটকে পড়ে যায়, আর তার মোটরবাইক গিয়ে পড়ে পাশের এক জলের ডোবাতে l স্থানীয়রা কুন্তল কে উদ্ধার করে হাবরা হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন l তার পকেটের ড্রাইভিং লাইসেন্স দেখে হাবরা থানার পুলিশ বাড়ির লোকজন দের খবর দেন, বাড়ির লোকের অভিযোগ কুন্তল এর হাতে একটি সোনার ব্রেসলেট ও মানি পাস ছিলো সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না l

No comments:

Post a Comment

Post Top Ad