৩০ দিন লিফটে আটকা থেকে মৃত্যু - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 14 August 2018

৩০ দিন লিফটে আটকা থেকে মৃত্যু



চীনে ৪৩ বছর বয়সি একজন নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে বন্ধ একটি লিফটের ভেতর থেকে। ধারণা করা হচ্ছে, ৩০ দিন যাবত লিফটে বন্দী থেকে তিনি মৃত্যু বরণ করেছেন।
স্থানীয় সরকারের বিবৃতি অনুসারে, জারুয়ারির ৩০ তারিখ চীনের জিয়ান প্রদেশের গাওলিং জেলার একটি আবাসিক ভবনের ত্রুটিপূর্ণ লিফট নিরীক্ষণের জন্য একজন লিফট রক্ষণাবেক্ষণ কর্মীদের ডাকা হয়।
লিফটটি ১০ এবং ১১ তলার মাঝামাঝি এক জায়গায় আটকে গিয়েছিল। ভেতরে কেউ রয়েছে কিনা, লিফট কর্মীরা সেটা দরজা খুলে পরীক্ষা করেন নি। তারা ১১ তলা থেকে শুধু চিৎকার করেছিলেন আটকে পড়া যাত্রীদের উদ্দেশে। কেউ সাড়া না দেয়ায় তারা লিফটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে চলে যান।
মার্চের ১ তারিখে কর্মীরা আবার ফিরে আসেন লিফটি মেরামত করার জন্য। এই সময় তারা মৃতদেহ আবিষ্কার করেন লিফটের ভেতরে। মৃত এই নারী এই ভবনেই বাস করতেন। তিনি খুব সম্ভবত ৩০ দিন আগেই মারা গিয়েছিলেন। তবে তাকে যে হত্যা করা হয়নি সেটা ময়না তদন্তে নিশ্চিত হওয়া গেছে। 
প্রতিবেশীরা জানিয়েছে, ওই নারী মানসিক ব্যধিগ্রস্থ ছিলেন এবং একা বসবাস করতেন। এই ঘটনায় কর্তৃপক্ষ দুইজন লিফট কর্মীকে আটক করেছেন।

No comments:

Post a Comment

Post Top Ad