আর পারছেন না করিনা ও সইফ ৷ ছোট্ট তৈমুরকে নিয়ে একেবারে নাজেহাল অবস্থা দু’জনের৷ যেখানেই তৈমুর যাচ্ছে, সেখানেই পৌঁছে যাচ্ছেন পাপারাৎজিরা ৷ তৈমুরের একটি ছবি তোলার জন্য নাকি নাছোড়বান্দা অবস্থা ! এত অল্প বয়সে এত জনপ্রিয় হয়ে যাবেন তৈমুর আলি খান ৷ তা ভাবতেই পারেননি করিনা ও সইফ৷ তৈমুরের একটি ছবি পাওয়ার জন্য রীতিমতো মারপিট লেগে যায় ক্যামেরাম্যানদের মধ্যে ৷ তবে এবার আর নয় ৷ তৈমুরকে এইসব উটকো ঝামেলার থেকে বাঁচাতে নাকি বডিগার্ড রাখতে চলেছেন করিনা ও সইফ ৷ শোনা গিয়েছে, সম্প্রতি স্কুল থেকে বাড়ি ফিরছিলেন তৈমুর ৷ আর সেখানেই একজন এসে সেলফি তুলতে চান তৈমুরের সঙ্গে ৷ তৈমুরের ন্যানি এ সবে বাধা দিলে, সেই ব্যক্তি নাকি নাছোড়বান্দা ৷ এই খবর করিনার কানে যেতেই করিনা ক্ষেপে লাল ৷ আর তাই তো সইফের সঙ্গে কথা বলে তৈমুরের জন্য নাকি বডিগার্ড রাখতে চলেছেন করিনা ৷ খোঁজ-খবরও নাকি শুরু করে দিয়েছেন ৷

No comments:
Post a Comment