দেহ দেরিতে উদ্ধার হওয়ায় বিক্ষোভ! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 8 August 2018

দেহ দেরিতে উদ্ধার হওয়ায় বিক্ষোভ!


চাঁদনী, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরের কেশপুরে বন্যার জলে নিখোঁজ যুবক। চার ঘণ্টা পরেও দেহ উদ্ধার না হওয়ায় ক্ষোভে ফেটে পরলো মুগবাসান এর বাসিন্দারা ।বিক্ষোভের মুখে পড়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব সহ পুলিশ প্রশাসন । চলে দীর্ঘক্ষন অবরোধ । এর জেরে যান চলাচল বিঘ্নিত সাত নম্বর রাজ্য সড়কে । উল্লেখ্য , বছর ২৬ এর শেখ সেলিম আলী একটি স্করপিও গাড়িতে করে চার বন্ধুর সঙ্গে  মঙ্গলবার সকালে মুগবাসান এর চাতালে বন্যার জলে ঝাঁপ দিয়ে স্নান করতে নেমে  তলিয়ে যায় । ঘটনাস্থলে কেশপুর থানার পুলিশ ডুবুরি নামিয়ে বিস্তর খোঁজাখুঁজি করলেও সন্ধ্যে ছটা অব্দি নিখোঁজ যুবক  উদ্ধার হয়নি ।সূত্রের খবর কেশপুরের গড়গজপাতা  এলাকার বাসিন্দা শেখ সেলিমের কেশপুর বাজারে একটি মোবাইলের দোকান রয়েছে।  বিকেল পাঁচটা নাগাদ এলাকায় আসে স্থানীয় তৃণমূল নেতৃত্ব এর পরেই বিক্ষোভে ফেটে পড়ে স্থানীয়  বাসিন্দারা । মারমুখি জনতার সামনে পড়ে রকম মুখ লুকিয়ে পালিয়ে যায় তৃণমূল নেতৃত্ব । যদিও এই নিয়ে মুখ খুলতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব । এলাকায় কেশপুর থানার পুলিশ এসে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছে ।

No comments:

Post a Comment

Post Top Ad