"বিপর্যয়ের খবর আদান প্রদানে হোয়াটসঅ্যাপ গ্রুপ" - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 8 August 2018

"বিপর্যয়ের খবর আদান প্রদানে হোয়াটসঅ্যাপ গ্রুপ"


 অর্ক রায়, মালদা: বিপর্যয় মোকাবিলায় মালদা জেলা প্রশাসনের উদ্যোগে গড়ে তোলা হলো হোয়াটস অ্যাপ গ্রুপ। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে এই গ্রুপের শুভ সূচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা বিপর্যয় মোকাবিলা দফতরের অধিকর্তা অশোক কুমার ঘোষ, জেলার বিভিন্ন ব্লকের জয়েন্ট বিডিও, ইউনিসেফের প্রতিনিধি ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

এই গ্রুপ চালু করার পর, অশোক কুমার ঘোষ জানান, “রাজ্য লেভেলে ইন্টার এজেন্সি একটি গ্রুপ রয়েছে। এবার জেলার জন্য একটি হোয়াটস অ্যাপ গ্রুপ তৈরি করা হলো। এই গ্রুপে জেলার যে কোন প্রান্তে কোন বিপর্যয় দেখা দিলে সেই তথ্য দেয়া হবে এই গ্রুপের মাধ্যমে। এই তথ্য যত দ্রুত আমরা পাব প্রশাসনিক পদক্ষেপ ততটাই দ্রুত হবে। এছাড়া বিপর্যয় মোকাবিলায় স্বেচ্ছাসেবী সংগঠনগুলো কাজে লাগানো যাবে অতি দ্রুত।”

এই গ্রুপে অ্যাড করা হচ্ছে ব্লক লেভেলের বিপর্যয় মোকাবিলার সাথে যুক্ত কর্মীদের, থাকছেন জয়েন্ট বিডিওরা, থাকবেন জেলার বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিকেরা, ইউনিসেফের প্রতিনিধি ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা।

No comments:

Post a Comment

Post Top Ad