চাঁদনী, পূর্ব মেদিনীপুর: মেরিনা ঘাটে উদ্ধার হল সমুদ্রে স্নানে নেমে তলিয়ে যাওয়া নিখোঁজ অনিরুদ্ধ সাঁতরার মৃতদেহ। মঙ্গলবার দুপুরে জোয়ারের জলে ভেসে আসে দেহ। সোমবার দুপুরে জগন্নাথ ঘাটে পরিবারের সঙ্গে স্নানে নেমে তলিয়ে গেছিলেন চণ্ডীপুরের হাঁসচড়ার যুবক অনিরুদ্ধ।রাতভর তল্লাশি চালিয়ে ও খুঁজে পাওয়া যায় নি দেহ।
প্রসঙ্গত, ভাটার সময় স্নানে নেমে দিঘায় তলিয়ে গেলেন এক যুবক। সোমবার দুপুরে ওল্ড দিঘার জগন্নাথঘাটের ঘটনা। তলিয়ে নিখোঁজ অনিরুদ্ধ সাঁতরা(২৬) চন্ডিপুরের হাঁসচড়ার বাসিন্দা। শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে রবিবার দিঘায় বেড়াতে এসেছিল পেশায় ব্যবসায়ী অনিরুদ্ধ।মোট ৬ জন বেড়াতে এসেছিলেন। সোমবার দুপুর ১ টা নাগাদ সমুদ্রে সে সময় ভাটা ছিল। সেই সময় স্নানে নেমে তলিয়ে যান অনিরুদ্ধ। খবর পেয়ে নুলিয়া- পুলিস এসে নামে তল্লাশিতে। খোঁজ মেলেনি এখন।

No comments:
Post a Comment