অর্ক রায়, মালদাঃ মঙ্গলবার মালদায় বালুরঘাটের জনসভায় যোগ দিতে যাওয়ার আগে একটি বেসরকারি হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নগরোন্নয়ন মন্ত্রী ববি হাকিম NRC প্রসঙ্গে বলেন, NRC সাম্প্রদায়িক ও ধর্মীয় উস্কানি ছাড়া কিছু না। NRC যদি করারই হত তাহলে ১৯৮৫ সালে কেন করে নি? ৭১ সালে যখন বাংলাদেশ থেকে বহু মানুষ এদেশে এসেছিল। এমনি ১০ বছর হয়ে গেলে নাগরিকত্ব পেয়ে যায় মানুষ, তো যারা ৪০-৫০ বছর ধরে রয়েছেন তারা যাবে কোথায়? প্রশ্ন মন্ত্রী ববি হাকিমের। তিনি বলেন, NRC কারণ দেখাচ্ছে কেউ বাঙালি, কেউ মুসলমান, কেউ বিহারী কিংবা কেউ মারোয়ারী বলে, কিন্ত প্রত্যেকটা মানুষের দেশের বিভিন্ন প্রান্তে থাকার অধিকার আছে বলে জানান তিনি। ফলে যা করছে বিজেপি তা পুরোপুরি সাম্প্রদায়িক উস্কানি।
দিলীপ প্রসঙ্গে ববি বাবু বলেন, বাংলায় কোনও দিন বিজেপি আসবে না। দিলীপ ঘোষের গুরু নরেন্দ্র মোদী তো এসেছিলেন কই কিছু তো হল না। সেই তো মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভোট দিল বাংলার মানুষ। তারা ২৭ শতাংশ ভোট পেয়েছিল সিপিএমের জন্য। আর বাকি সব মমতা বন্দ্যোপাধ্যায়ই পেয়েছিলেন ফলে পরিস্কার বাংলায় কোনওদিনই বিজেপি আসবে না।

No comments:
Post a Comment