বাহুবলীর কাছে রিফিউজড দীপিকা! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 16 August 2018

বাহুবলীর কাছে রিফিউজড দীপিকা!



বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে ফিরিয়ে দিয়েছিলেন দক্ষিণী সুপারস্টার প্রভাস। আসলে কী ঘটেছিল ? সেই গল্পোই এবার।
সঞ্জয় লীলা ভনসালির সিনেমায় অভিনয় করার সুযোগ হাতছাড়া করতে চান এরকম অভিনেতা খুব কমই আছেন। তার উপর সেটা যদি ‘পদ্মাবত’ এর মতো ছবি হয় তাহলে তো কথাই নেই। প্রথম সারির একটি পোর্টালের খবর, প্রতিবেদন অনুসারে ‘পদ্মবত’ এ রাজা রতন সিংয়ের জন্য প্রথমে ‘বাহুবলী’ তারকা প্রভাসকেই বেছেছিলেন সঞ্জয়লীলা ভনসালি। তবে ‘বাহুবলী’ তারকা প্রভাস নাকি সেই প্রস্তাব ফিরিয়ে দেন।
২০১৫ সালে ‘বাহুবলী-১’ মুক্তি পাওয়ার পরই প্রভাসের অভিনয়ে মুগ্ধ হয়েছিলেন বনশালি। আর এরপরেই তিনি প্রভাসের কাছে ‘পদ্মাবত’ এর মহারাজা রতন সিংয়ের চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেন।
ভনসালি নাকি ভীষণভাবে চেয়েছিলেন প্রভাস তার ছবিতে অভিনয় করুন। তবে যখন প্রভাসের কাছে ‘পদ্মাবত’ এর প্রস্তাব যায়, তখন তিনি ‘বাহুবলী ২’ কাজ করার প্রস্তুতি নিচ্ছেন। তা সত্ত্বেও নাকি প্রভাসের ভনসালির সঙ্গে কাজ করার ইচ্ছা ছিল। কিন্তু ‘পদ্মাবত’ এর গল্প শুনে প্রভাস নাকি এই ছবিতে কাজ করার বিশেষ উৎসাহ পাননি। আর তাই তিনি ‘পদ্মাবত’ এ দীপিকার বিপরীতে কাজ করার প্রস্তাব ফিরিয়ে দেন।
এছাড়াও ছবিতে রাজা রতন সিংয়ের চরিত্রটি আলাউদ্দিন খিলজির চরিত্রের তুলনায় কম গুরুত্বপূর্ণ ছিল। ছবি মুক্তির পরও রানী পদ্মাবতী ও খিলজির চরিত্রে দীপিকা ও রণবীরের অভিনয় মন কাড়লেও শাহিদ তাদের গ্ল্যামারের মাঝে কিছুটা ম্লান হয়ে পড়েন। প্রভাস বুদ্ধিমান। তাই আগেভাগেই সেটা আঁচ করে সরে গিয়েছিলেন।

No comments:

Post a Comment

Post Top Ad