একসঙ্গে চার সন্তানের জন্ম - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 16 August 2018

একসঙ্গে চার সন্তানের জন্ম






জময সন্তান জন্ম দেয়ার ঘটনা প্রায়শ শোনা গেলেও একসঙ্গে চারটি সন্তান জন্ম দেয়ার ঘটনা সচারচর শোনা যায় না বললেই চলে। পাকিস্তানের পেশোয়ারে গত সোমবার খাইবার টিচিং হাসপাতালে একই সঙ্গে চারটি সন্তানের জন্ম দিলেন আয়াজ নামে এক নারী। সদ্য জন্ম নেয়া চারটি সন্তানের মধ্যে তিনটি ছেলে ও একটি মেয় সন্তান ছিল। জন্মের সময় তিনটি ছেলের একটি মারা যায়।
আয়াজ তার প্রতিদিনের রুটিন চেক-আপের জন্য স্থানীয় ক্লিনিকে যেতেন। কিন্তু সেখানকার ডাক্তাররা তার চারটি সন্তার জন্ম নেয়ার বিষয়টি ধরতে পারেননি।আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট দেখে তারা ধারণা করেছিলেন যে, আয়াজ জময সন্তান জন্ম দিতে পারে। কিন্তু তখনো তারা নির্দিষ্ট করে কিছু বলেনি এর সংখ্যা বেশীও হতে পারে। জন্মের পরই চার নবজাতকদের পর্যবেক্ষনের জন্য শিশু বিভাগে রাখা হয়। পরে প্রয়োজনীয় যন্ত্রের অভাবে একটি সন্তান মারা যায়। আর এই কারণে ডাক্তারদের ওপর ক্ষোভ প্রকাশ করেন আয়াজের স্বামী গুল। তিনি বলেন ‘ ডাক্তারদের অবহেলার কারণে আমার একটি ছেলেকে হারাতে হয়েছে। এই সন্তানরা আমার কাছে আশীর্বাদ স্বরূপ। আমাদের পরিবারে আমার স্ত্রীই প্রথম যে একসঙ্গে চারটি সন্তান জন্ম দিয়েছে’। সন্তান হারিয়ে আয়াজও কান্নায় ভেঙ্গে পড়ে । 
এদিকে খাইবার টিচিং হাসপাতালের শিশু বিভাগের কর্তব্যরত ডাক্তার হামিদ বাংগাশ বলেন, ‘আমাদের কাছে একটি ইনকিউবেটর কম থাকার কারণে শিশুটি মারা গেছে। এই বিভাগে ৪০ জন শিশুর জন্য রয়েছে মাত্র ছয়টি ইনকিউবেটর। তাই একটি ইনকিউবেটর মধ্যে দুটি শিশু রাখতে হয়েছিল। যার কারণে একটি শিশু মারা যায়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত মা আজার ও তার তিন সন্তান সুস্থ রয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad