ধোনির নতুন স্টান্ট - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 1 August 2018

ধোনির নতুন স্টান্ট

ক্রিকেট-কেরিয়ারের প্রায় শেষলগ্নে পৌছে মহেন্দ্র সিংহ ধোনি দেখিয়ে দিচ্ছেন, বয়স একটি সংখ্যা মাত্র। এবার অবশ্য ক্রিকেট মাঠে নয়, সোশ্যাল সাইটে ধোনি ধরা দিলেন অন্য অবতারে।
সবাই জানেন ধোনি বাইক পছন্দ করেন। তাঁর বাইকের সম্ভার অন্যের ঈর্ষার কারণ। এবার বাইকে নয়, সাইকেল নিয়েই কেরমাতি দেখালেন ধোনি।
‘কি কি চ্যালেঞ্জ’-এ অংশগ্রহণকারীরা চলন্ত গাড়ি থেকে নেমে বা গাড়ির মধ্যে বাজতে থাকা গানের তালে নাচেন। গোটা বিষয়টা খুবই বিপজ্জনক। নিরাপত্তার জন্যই মুম্বাই ও উত্তরপ্রদেশ পুলিশ নিষেধাজ্ঞা জারি করেছেন এই ‘কি কি চ্যালেঞ্জ’-এ অংশগ্রহণকারীদের উপরে।
ইতিমধ্যেই সচেতনতা বাড়িয়েছে পুলিশ। টুইটারে একটি ক্লিপও তারা আপলোড করেছে। ‘কি কি চ্যালেঞ্জ’ যাঁরা গ্রহণ করছেন, তাঁদের উদ্দেশে বার্তা পাঠিয়েছে পুলিশ। ‘কি কি চ্যালেঞ্জ’-এ অংশ নিচ্ছেন যাঁরা, গাড়ি থেকে লাফাতে গিয়ে তাঁদের কী হাল হচ্ছে, তাও দেখানো হয়েছে সেই ক্লিপে। পুলিশের তরফে বোঝানো হচ্ছে ‘কি কি চ্যালেঞ্জ’ অত্যন্ত বিপজ্জনক।
ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি অবশ্য ‘কি কি চ্যালেঞ্জ’-এ অংশ নেননি। নিজের বাড়িতে সাইকেল নিয়ে একটি স্টান্ট দেখান বিশ্বকাপজয়ী অধিনায়ক। সাইকেল স্টান্টের সেই ভিডিও ধোনি আপলোড করে দেন নিজের ইনস্টাগ্রামেই। তার নীচে ক্যাপশন হিসেবে লেখা, ‘‘জাস্ট ফর ফান, প্লিজ ট্রাই ইট অ্যাট হোম।’ দেখে নিন ধোনির সেই মজাদার স্টান্ট।

No comments:

Post a Comment

Post Top Ad