চাঁদনী ,পূর্ব মেদিনীপুরঃ সাপুড়ের ঝুড়ি থেকে একটি সাপ বেড়িয়ে এক ব্যাবসায়িকে কামড়ে দেওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য । ঘটনাটি ঘটেছে ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থানার কাঁথি পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে।
স্থানীয় সূত্রের খবর, কাঁথি পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বেনু ঘোড়াই নিজের দোকান বন্ধ করার সময় এক সাপুড়ে তার দোকানে গিয়ে বসে গাড়ি ধরবার জন্য।সাপুড়ে দিঘা গিয়েছিল খেলা দেখাবার জন্য। সাপুড়ে চণ্ডিপুর থানার চণ্ডিপুরের বাসিন্দা। নাম বিষ্ণু মজুমদার ।
দোকানদার দেখে যে একটি বিষাক্ত সাপ সাপুড়ের ব্যাগ থেকে বেড়িয়ে যাচ্ছে। দোকানদার সাপুড়ে কে বলে ,সাপুড়ের সাপ টিকে ধরতে কিন্তু সাপুড়ে ওই দোকান দার কে তাকে মা মনসার আশীর্বাদ করাবে বলে দোকানদার এর গলায় বিষাক্ত সাপ টি জড়িয়ে দেয় । তার পর সাপটা এই দোকানদারের মাথায় ছোবল মারে । এই ঘটনা জানাজানি হতে বেনু ঘোড়াইকে এলাকা বাসি উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে আশঙ্কা জনক অবস্থায় ভর্তি করে । আর ঐ সাপুড়ে কে কাঁথি থানার পুলিশ গ্রেফতার করেছে। বেনু ঘোড়াই এর ছেলে সাপটি নিয়ে বনদফতরে নিয়ে গিয়েছে ।


No comments:
Post a Comment