দেওয়ালে আর প্রস্রাব করা যাবে না! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 21 August 2018

দেওয়ালে আর প্রস্রাব করা যাবে না!

দেওয়ালে আর প্রস্রাব করা যাবে না!
সান ফ্রান্সিসকো, ২৮ জুলাই- এখন থেকে আর ‘দেওয়ালে প্রস্রাব করা নিষেধ’ সাইন বোর্ড টাঙ্গানো লাগবে না। কারণ দেওয়ালে প্রশ্রাব করলে উল্টো আপনার গায়ে তা আবার ফেরত আসবে।
দেওয়ালে প্রস্রাব করা ঠেকাতে ‘দেওয়ালে প্রস্রাব করা নিষেধ’, ‘প্রস্রাব করিলে জরিমানা’ ইত্যাদি নানা কথা লিখার প্রয়োজন পড়ে। কিন্তু এখন থেকে আর এসব সাইন বোর্ড টাঙ্গানো লাগবে না। কারণ দেওয়ালে প্রস্রাব করলে উল্টো আপনার গায়ে তা আবার ফেরত আসবে।
জনগণকে দেওয়ালে প্রস্রাব করা ঠেকানোর জন্য যুক্তরাষ্ট্রে উদ্ভাবিত হলো অভিনব পদ্ধতি। এতে ব্যক্তি নয় দেওয়ালই প্রস্রাব করবে ওই ব্যক্তির উপর।
সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো নগরীর দেওয়ালে যুক্ত হচ্ছে এমনই এক প্রযুক্তি। এসব দেওয়ালে আর লেখা প্রস্রাব করা ঠেকানোর জন্য কোনো সাইন বোর্ড দেওয়ার প্রয়োজন হবে না। বরং সেখানে ঝুলবে ‘দেওয়ালের প্রস্রাব হতে নিজেকে রক্ষা করুন’!
সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, নতুন এই প্রযুক্তিটি উদ্ভাবন করেছে ‘সান ফ্রান্সিসকো পাবলিক ওয়ার্কস এজেন্সি’ নামে একটি প্রতিষ্ঠান। অবশ্য উদ্ভাবনের পুরো দাবিদার হতে পারছে না এই সংস্থাটি। এর কারণ হলো তাদের আগে জার্মানির হ্যামবুর্গে এই প্রযুক্তির ব্যবহার শুরু হয়ে গেছে। বিষয়টি স্বীকার করেছেন পাবলিক ওয়ার্কস এজেন্সির পরিচালক মুহাম্মদ নুরু নিজেও। সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, ‘আমি প্রযুক্তিটির সন্ধান পাই স্যোসাল মিডিয়া হতে। জার্মানির হ্যামবুর্গে এই প্রযুক্তির ব্যবহার হচ্ছে সেখানকার নাইট ক্লাব সংলগ্ন দেওয়ালগুলোতে।’
জানা যায়, উদ্ভাবিত এই প্রযুক্তিটি উচ্চ সংবেদনশীল এক ধরনের রঙ। যেসব দেওয়ালে এই রঙের প্রলেপ থাকবে, সেইসব দেওয়ালে কেও প্রস্রাব করলেই তা দ্রুতবেগে প্রস্রাবকারীর দিকে আবার ফিরিয়ে দেবে!
জানা যায়, বিশেষ ধরনের এই রঙ ‘আল্ট্রা-এভার ড্রাই’ নামে পরিচিত। এতে ‘সুপার হাইড্রোফোবিক’ নামে এক ধরনের রাসায়নিক বিদ্যমান যেটি তরল পদার্থকে উল্টো দিকে ফিরিয়ে দিয়ে থাকে।
ওই সংস্থার সদস্য র‌্যাচল গর্ডন বলেন, এই রঙযুক্ত দেওয়ালগুলো প্রস্রাবকারী ব্যক্তির কাপড় এবং জুতা এমনভাবে ভিজিয়ে দেবে, জীবনে দ্বিতীয়বার তিনি এই কাজ করার কথা মনেও আনবেন না।

No comments:

Post a Comment

Post Top Ad