আসানসোলঃ জোড়া পথ দুর্ঘটনায় উত্তপ্ত জামুড়িয়ার তপসী এলাকা। পুলিশের সামনে স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন সোমবার রাত ৯টা নাগাদ প্রথম দুর্ঘটনাটি ঘটে তপসি গ্রাম মোড়ে।প্রত্যক্ষদর্শীদের দাবি রানীগঞ্জ দিক দিক থেকে আগত একটি ডাম্পারের সঙ্গে রানীগঞ্জ গামী মিনি বাসের সংঘর্ষ হয় ।এর ফলে ডাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ডাক্তারের গাড়িতে ধাক্কা মারে ।তারপরে এক সাইকেল আরোহীকে ধাক্কা মারে ।ফলে মারুতি তে থাকা ডাক্তার দীপক কুমার মুখার্জী জামুড়িয়ার তালতোড়ের বাসিন্দা এবং সাইকেল আরোহী তাপস ঘোষ তপসি শিউলিবাড়ীর বাসিন্দা গুরুতর আহত অবস্থায় ৬০ নম্বর জাতীয় সড়কের উপর ছিটকে পড়েন ।
স্থানীয়রা গুরুতর আহত দুজনকে রানীগঞ্জে এক বেসরকারি হাসপাতালে পাঠিয়ে দেন পরে অবস্থার অবনতি হওয়ায় দুজনকে দুর্গাপুর স্থানান্তরিত করা হয় ।এর কিছুক্ষণ পরেই বীরভূমগামী পুলিশের পাইলট গাড়ি একই জায়গাতে নিয়ন্ত্রণ হারিয়ে জলাশয় পড়ে যায় যদিও এই ঘটনায় কেউ হতাহত হয়নি। স্থানীয়রা অভিযোগ করেন এই এলাকাতে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে এমনকি গত পরশুদিন ডাম্পারের ধাক্কায় একজন ব্যক্তি মারা গেছেন এবং একজন গুরুতর আহত অবস্থায় এখনো হাসপাতালে ভর্তি আছে ।পুলিশকে বারবার বলা সত্ত্বেও কোনো লাভ হচ্ছে না ।স্বাভাবিকভাবে স্থানীয়দের কে আইন নিজের হাতে তুমি নিতে হবে বলে বিক্ষুব্ধরা জানান । স্থানীয়দের দাবি বেপরোয়া ডাম্পার চালানোর জন্য এলাকায় বার বার দুর্ঘটনা ঘটছে এবং বলি হতে হচ্ছে নিরীহ এলাকাবাসীকে।

No comments:
Post a Comment