ফেসবুকে এক ভুয়ো অ্যাকাউন্ট খুলে ছাত্রীর ছবি ব্যবহার করে অশালীন মন্তব্য করার অভিযোগ উঠলো এক ফেসবুক ব্যবহারকারীর বিরুদ্ধে।অভিযোগকারী বাসন্তী দেবী কলেজের ছাত্রী। ছাত্রীর বাড়ি সোনারপুর থানা এলাকায়।
ছাত্রীর অভিযোগ ,তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে তারই ছবি নিয়ে একটি ভুয়ো অ্যাকাউন্ট খুলে সেখানে তার ছবি ব্যবহার করা হচ্ছে। শুধু তাই নয় অশালীন মন্তব্য করার পাশাপাশি তাকে কলগার্ল হিসেবে পরিচয় দেওয়া হয়েছে।অশালীন মন্তব্য করার পর সেইসব ছবি ছাত্রীটির পরিচিতদেরকেও ট্যাগ করা হচ্ছে বলে অভিযোগ। এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছে ওই অভিযোগকারী। শনিবার সকালে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করে ছাত্রী। তার দাবী অবিলম্বে অভিযুক্তকে খুঁজে বের করে তার শাস্তির ব্যবস্থা করা হোক।যদিও এখনও পর্যন্ত ফেসবুককারীর নাম জানা যায়নি। তদন্তে পুলিশ।

No comments:
Post a Comment