অর্ক রায়, মালদা,১৮ আগস্টঃ অটো দুর্ঘটনায় আহত ৭ আশঙ্কাজনক ৪। আহতদের ভর্তি করা হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে, শনিবার সকাল আটটা নাগাদ পুরাতন মালদার নারায়ণপুর এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে। জানা গিয়েছে, পুরাতন মালদার মঙ্গলবাড়ি এলাকা থেকে গাজলের পথে যাচ্ছিল যাত্রী বোঝাই অটোটি। সেই সময় ব্রেক ফেল হয়ে যাওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে ডিভাইডারে ধাক্কা মারে যাত্রীবোঝাই অটোটি। গুরুতর জখম হয় যাত্রীরা। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৪ জনকে ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে সেখানেই চলছে তাদের চিকিৎসা। তবে কি কারণে দুর্ঘটনা ঘটল তা তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ।
No comments:
Post a Comment