২৮৭ রানে শেষ হল ইংল্যান্ডের ইনিংস - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 2 August 2018

২৮৭ রানে শেষ হল ইংল্যান্ডের ইনিংস




ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হল ২৮৭ রানে। গতকালের রানের সঙ্গে আজ(বৃহস্পতিবার) মাত্র ২ রানই যোগ করতে পারলেন রুটরা।

ভারতের হয়ে শেষ উইকেটটা তুলে নিয়েছেন মোহাম্মদ শামি। কুরানকে আউট করেন তিনি। ২৪ রান করে কট বিহাইন্ড হন কুরান। ২ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন জেমস অ্যান্ডারসন।

শেষ উইকেটটা শামির ঝুলিতে যাওয়ায় বার্মিংহ্যাম টেস্টের প্রথম ইনিংসে অন্তত পাঁচ উইকেট নেওয়া হল না রবীচন্দ্রন অশ্বিনের। ৬২ রান দিয়ে ৪ উইকেট নিয়েই সন্তুষ্ট থাকতে হল তাকে।

৩টি উইকেট পেয়েছেন শামিও। বাকী উইকেট দুটি নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেন ইশান্ত এবং উমেশ যাদব।

No comments:

Post a Comment

Post Top Ad