অর্ক রায়, মালদা : মাদ্রাসার তৃতীয় তলা নির্মাণ করার সময় তড়িতাহত হয়ে মৃত্যু হল এক শ্রমিকের। ঘটনায় আহত হয়েছে আরও একজন। বৃহস্পতিবার সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদহের কালিয়াচক থানার দারিয়াপুর হাই মাদ্রাসায়।
জানা গেছে, রাজ্য সংখ্যালঘু দপ্তর এর অর্থ বরাদ্দ এ কালিয়াচক থানার নওদা যদি পুর গ্রাম পঞ্চায়েতের দারিয়াপুর হাই মাদ্রাসা নির্মাণের কাজ চলছিল। সেই কাজে নিযুক্ত ছিলেন মোথাবাড়ি থানার লক্ষীপুরের বাসিন্দা কমল মন্ডল নামে এক শ্রমিক এবং এই একই জায়গার বাসিন্দা
ধরবো মন্ডল নামে অন্য এক মিস্ত্রি। কাজ করার সময় হঠাৎই এরা দুইজন তড়িদাহত হন। ঘটনাস্থলেই মৃত্যু কমল মন্ডলের। আহত অবস্থায় ধরবো মন্ডল সিলামপুর
প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন। এদিকে স্কুল চলাকালীন এই ঘটনা ঘটায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তদন্ত শুরু হয়েছে। হাই মাদ্রাসার প্রধান শিক্ষক তাজমুল হোসেন জানান, স্কুল চলাকালীন হঠাৎ বিকট আওয়াজে তারা ছুটে আসেন তৃতীয় তলায়। পরে তাদের নজরে পড়ে দুইজন লুটিয়ে পড়ে রয়েছে ছাদে। দুজনকে উদ্ধার করে শ্রীরামপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়। চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তিনি আরো জানান সংখ্যালঘু দপ্তর এর অর্থ বরাদ্দ এ তাদের হাই মাদ্রাসার দ্বিতীয় এবং তৃতীয় তল নির্মাণের কাজ চলছিল। দ্বিতীয় তলার কাজ প্রায় শেষ হয়ে গেছে। তৃতীয় তলায় কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার তৃতীয় তলার ছাদ ঢালাই এর জন্য রড বাধা এর কাজ চলছিল। এমন সময় একটি রোড হাই ভোল্টেজ তারের সংস্পর্শে তারা এলে এই ঘটনা ঘটে।

No comments:
Post a Comment