বাহাদুরপুরে মেলা ঘিরে অসোন্তষ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 1 August 2018

বাহাদুরপুরে মেলা ঘিরে অসোন্তষ


জামুড়িয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত বাহাদূরপুর পঞ্চায়েত সংল গ্ন মাঠে বসতে চলেছে শ্রাবন মেলা।এই মেলাকে ঘিরে চরম অসন্তোষ এলাকাবাসীদের। তারা লিখিত অভিযোগ জানিয়েছেন স্থানীয় বিডিও কে।গণস্বাক্ষর সম্বলিত ঐ অভিযোগ পত্রতে নব নির্বাচিত পাঁচজন পঞ্চায়েত সদস্যও স্বাক্ষর করেছেন।বিডিও কে দেওয়া ঐ অভিযোগে জানানো হয়েছে মেলার আড়ালে প্রত্যেক বছর মদ,জুয়া এবং সাট্টা খেলা চলে তাছাড়া মেয়েদের অশ্লীল নাচ যুবসমাজের পক্ষে ক্ষতিকারক।দুবছর আগে মেলাতে চরম অশান্তি হয়েছিল।মেলার পাশেই বাহাদুরপুর স্বাস্থকেন্দ্র,মেলাতে লাগান মাইকের আওয়াজে ভর্তী থাকা রুগীদের অসুবিধা হবে।বাহাদুরপুর স্বাস্থকেন্দ্রের বিএমওএইচ আর সি সাহা জানান এই ব্যাপারে বিডিওকে জানানো হয়েছে।
বিডিও অনুপম চক্রবর্তী জানান কেন্দা ফাড়ীকে মেলা না লাগাবার নির্দেশ দেওয়া হয়েছে।কেন্দা ফাঁড়ীর অফিসার জানান অশান্তীর জন্য মেলা বসাবার অনুমতি দেওয়া হয়নি।

No comments:

Post a Comment

Post Top Ad