মহিলা তৃণমূল কর্মীকে মারধর, শ্লীলতাহানি বিজেপি জয়ী সদস্যের! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 1 August 2018

মহিলা তৃণমূল কর্মীকে মারধর, শ্লীলতাহানি বিজেপি জয়ী সদস্যের!


অর্ক রায়, মালদাঃ এক মহিলা তৃণমূল কর্মীকে মারধর ও শ্লীতাহানির অভিযোগ উঠেছে বিজেপির এক জয়ী সদস্যের বিরুদ্ধে । মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে মালদা বামনগোলা ব্লকের চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের নন্দিনী দহ গামে।  ঘটনায় আক্রান্ত মহিলা ভর্তি রয়েছেন মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালের।  ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপির জয়ী সদস্য সুভাষ ভক্ত সহ চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত মহিলার পরিবার। ভোটের আগে থেকেই গোলমাল ছিল। এমনকি থানাতে ওই মহিলা মামলাও করেছিলেন। সেই মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ।  ঘটনায় অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত সুভাষ বাবু। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad