হাইটেনশন বিদ্যুৎপৃষ্ট থেকে রক্ষা পেলেন এক পরিবার! বিক্ষোভ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 22 August 2018

হাইটেনশন বিদ্যুৎপৃষ্ট থেকে রক্ষা পেলেন এক পরিবার! বিক্ষোভ



উচ্চ ক্ষমতা সম্পন্ন বা হাইটেনশন বিদ্যুতের তার ছিড়ে পরায় বিপত্তি। প্রাণে বাচলো একটি পরিবার। কিন্তু বিদ্যুতের কারনে এলাকার সমস্ত বাড়ির বিদ্যুতের সরঞ্জাম জ্বলে নষ্ট হয়ে যায়। ঘটনার প্রতিবাদে মেরামত করতে আসা বিদ্যুতের গাড়ি আটকে রেখে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা। বুধবার সাত সকালে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির শ্রীনগর কলোনীতে। অভিযোগ, নিম্ন মানের তার লাগানোর কারনে মাঝেমধ্যেই ১১ হাজার ভোল্ট সম্পন্ন হাইভোল্টেজ বিদ্যুতের তার ছিড়ে পরে। এদিন সকালেও তার ছিড়ে পরে এক বাড়িতে। পুরো বাড়িটি বিদ্যুতের গ্রাসে চলে আসে। অল্পের জন্য প্রানে রক্ষা পেয়েছে পরিবারের লোক। কিন্তু পুরো এলাকার প্রায় দেড়শো বাড়ির সব বিদ্যুতের জিনিস নষ্ট হয়ে যায়। বিদ্যুতের লোক মেরামত করতে আসলে তা আটকে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে এনজেপি থানার পুলিশ। অভিযোগ, জোড়াতালি দিয়ে কাজ করার জন্যই তার ছিড়ে পরছে। রবিবারের মধ্যে নিয়মমাফিক কাজ না করলে বৃহত্তর আন্দোলন করবে এলাকাবাসীরা। অন্যদিকে, এই ঘটনার জেরে শহরের একাংশে এদিন দীর্ঘক্ষন বিদ্যুৎ পরিষেবা ব্যাহত থাকে।

No comments:

Post a Comment

Post Top Ad