বিধবা মাকে বের করে দিল গুনধর ছেলে,বৌমা! কেন? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 22 August 2018

বিধবা মাকে বের করে দিল গুনধর ছেলে,বৌমা! কেন?


সম্পত্তির লোভে মারধর করে ঘর থেকে বিধবা মাকে বের করে দিল গুনধর ছেলে ও বৌমা। ছেলে আর ছেলের বৌয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন মা। বুধবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় শহরে। অসহায় বৃদ্ধার বাড়ি শিলিগুড়ির ৩২ নম্বর ওয়ার্ডের সুকান্তপল্লী এলাকায়। নাম আশা মণ্ডল। জানা গিয়েছে, আশা দেবীর ছেলে দোলন মণ্ডল তার স্ত্রী শিপ্রা মণ্ডলের সঙ্গে মিলে প্রতিনিয়ত আশা দেবীর উপর সম্পত্তির জন্য অতাচ্যার করত। মঙ্গলবার রাতে অশান্তি চরমে ওঠে। অভিযোগ, বৌমা শিপ্রা মণ্ডল বটি নিয়ে দরজায় দাঁড়িয়ে থাকে আর ছেলে দোলন ঘরের ভিতর ঢুকে মায়ের আসবাব ভাঙতে শুরু করে। এমনকি শিপ্রা মণ্ডল হুমকি দেয় যদি সম্পত্তির কাগজ না দেওয়া হয় আর আশা দেবী যদি ঘর ছেড়ে চলে না যায় তবে শিপ্রা মণ্ডলের বাবা এসে গুলি করে মারবে ও তার লাশ গায়েব করে দেবে। এরপরই ছেলে সম্পত্তির কাগজ নিয়ে নেয় ও ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়। সেখান থেকে বের করে দিলে তিনি মেয়ের বাড়ি গিয়ে আশ্রয় নেন। এরপর এদিদিন সকালে তিনি এনজেপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

No comments:

Post a Comment

Post Top Ad