ছেলের গার্লফ্রেন্ডকে বিয়ে করলেন বাবা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 1 August 2018

ছেলের গার্লফ্রেন্ডকে বিয়ে করলেন বাবা




পাকিস্তানের জনপ্রিয় এক টিভি শো-তে এসে নিজের দেশের কেলেঙ্কারি নিয়ে কথা বলতে গিয়ে বোমা ফাটালেন দেশের নামী সাংবাদিক হামিদ মির। ভারতীয় গণমাধ্যম জি নিউজ এমন খবর প্রকাশ করেছে।
হামিদ বলেন, আমাদের মিডিয়ায় বেশিরভাগ খবরই হয় সন্ত্রাসবাদ, দুর্নীতিতে নিয়ে, কিন্তু আমাদের দেশের রাজনীতিবিদদের নোংরামো অনেক গভীরে। সে কথা বলতে গিয়ে পাকিস্তানের জনপ্রিয় এই সাংবাদিক বলেন, ক মাস আগে দেশের এক জনপ্রিয় রাজনীতিবিদ, যিনি জনপ্রতিনিধিও বটে।
৬০ বছর বয়সে ওই রাজনীতিবিদ নাকি তার ছেলের গার্লফ্রেন্ডকে বিয়ে করেন। ছেলে তার বাবার সঙ্গে নাকি পরিচয় করাতে এনেছিল তার গার্লফ্রেন্ডকে। তখনই নাকি ছেলের গার্লফ্রেন্ডকে পছন্দ হয়ে যায় পাকিস্তানের সেই রাজনীতিবিদের। এরপর ছেলেকে বকাঝকা করে সম্পর্ক ইতি টেনে, মাস ছয়েক পর ছেলের সেই গার্লফ্রেন্ডকেই বিয়ে করে নেন।
সেই সাংবাদিক অবশ্য কীর্তিমান এই রাজনীতিবিদের নামটা জানাননি। তবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট ওই রাজনীতিবিদ নাকি করাচির জনপ্রতিনিধি।

No comments:

Post a Comment

Post Top Ad