একবিংশ শতকেও বিদ্যমান মধ্যযুগীয় বর্বরতা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 5 August 2018

একবিংশ শতকেও বিদ্যমান মধ্যযুগীয় বর্বরতা




স্বামীর মৃত্যুর পর স্ত্রীকেও তাঁর সঙ্গে চিতায় পুড়িয়ে দেওয়ার রেওয়াজ ছিল ভারতীয় সমাজে। বঙ্গতনয় রাজা রামমোহন রায়ের চেষ্টায় তা রদ হয়েছিল বটে। কিন্তু এখনও বিশ্বের বিভিন্ন প্রান্তে চালু রয়েছে বিধবা মহিলাদের জন্য নানাবিধ ভয়ঙ্কর রীতি। তেমনই একটি হচ্ছে ইন্দোনেশিয়ার ‘দানি’ সম্প্রদায়ের অদ্ভুত আঙুল কেটে ফেলার নীতি। নিয়মানুযায়ী ‘দানি’ সম্প্রদায়ের মহিলাদের পরিবারের কর্তা বা স্বামী মারা গেলে তাঁদের হাতের আঙুল কেটে ফেলতে হবে।
একবিংশ শতকেও এই ভয়ানক নিয়ম চালু আছে ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশে। ওই প্রদেশেই ‘দানি’ সম্প্রদায়ের মানুষদের বসবাস। ওই এলাকাতেই যখনই পরিবারের কর্তা মারা যান, শোক পালনের জন্য স্ত্রীর দুই হাতের বেশ কয়েকটি আঙুল কেটে দেওয়া হয়। আঙুল কাটার আগে মহিলার হাত কষে বেঁধে দেওয়া হয় যাতে হাতে রক্তের প্রবাহ বন্ধ হয়ে যায়। তারপর কুড়ুল দিয়ে আঙুল কেটে দেওয়া হয়। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে এই প্রথা সহ্য করতে হয় সেখানকার নারীদের। এতেই নাকি মৃতের আত্মার শান্তি হয়।
দীর্ঘদিন ধরেই চলে আসছে এই প্রথা। এখনও বহু মহিলাকে ওই দ্বিপ রাষ্ট্রে দেখা যায় আঙুল বিহীন অবস্থায়। যদিও ইন্দোনেশিয়া সরকারের তরফ থেকে এই ধরণের মধ্যযুগীয় বর্বরতার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad