‘আমি, সে ও সখা’ অথবা ‘পতি, পত্নী আউর ওহ্’- যা খুশি বলতে পারেন, তাতে টেরি ও ব্রিটনি স্ট্রোউপ এবং লিন্ডসে শোয়েফ এর কিচ্ছুটি এসে যায় না।
টেরি ও ব্রিটনি সম্পর্কে স্বামী-স্ত্রী আর লিন্ডসে তাদের প্রেমিকা। এক ত্রিমুখী প্রেম-বন্ধনে তারা দিব্যি আনন্দে জীবন কাটান।মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ওই তিনজন খুঁজে পেয়ছেন ‘প্রেম’ এর অন্য সংজ্ঞা। অন্তত তেমনটাই জানাচ্ছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘মিরর’ এ প্রকাশিত এক প্রতিবেদন।
সম্প্রতি এই ত্রয়ী জানিয়েছেন, এই ত্রিমুখী দাম্পত্যকে সার্থক করে তুলতে গেলে প্রয়োজন সন্তানের। তারা ভাবছেন, তিন জনেই একটা পরিবার হিসেবে সন্তান পালনের দায়িত্ব নেবেন।
টেরি, ব্রিটনি ও লিন্ডসের বয়স যথাক্রমে ২৬, ২৮ ও ২৭। তারা জানিয়েছেন, তাদের এই ত্রিমুখী দাম্পত্যে ঈর্ষার কোনও স্থান নেই। তাদের পরিবারও এই সম্পর্ককে স্বীকৃতি দিয়েছে।
লিন্ডসে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মানুষে এতটাই ভালবাসতে পারে যে, তা দুই ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ রাখার কোনও মানে হয় না। সেদিক থেকে দেখলে সন্তানরা এই ত্রয়ী দাম্পত্য থেকে বেশি ভালোবাসা ও যত্ন পাবে বলে দাবি লিন্ডসের।
গত ১২ বছর ধরে এই সম্পর্ককে লালন করছেন তারা। ব্রিটনি ও লিন্ডসে হাইস্কুল থেকেই নিবিড় বন্ধুত্ব-বন্ধনে আবদ্ধ ছিলেন। পরে টেরির সঙ্গে ব্রিটনির সম্পর্ক হয়। এবং কিছুদিনের মধ্যেই তারা বিবাহ করেন। ২০১৬ সাল থেকে লিন্ডসে তাদের সঙ্গে থাকতে শুরু করেন।
No comments:
Post a Comment