‘বন্ধু মানেই শারীরিক সম্পর্ক’ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 8 August 2018

‘বন্ধু মানেই শারীরিক সম্পর্ক’


বলিউড কুইন বলা হয় তাকে। বেশ করেন অভিনয়। স্বভাবটাও আর দশটা নায়িকার মতেকা তারকালোভী নয়। সিনিয়ররা প্রশংসা করেন, সমসাময়িকরা করেন হিংসা। বলছি কঙ্গনা রানাউতের কথা।

সম্প্রতি কি হয়েছে কে, জানে! নায়িকা কেবলই ভুল বকছেন। যাকে তাকে জুড়িয়ে মন্তব্য করছেন, সমালোচিত হচ্ছেন। এবার জন্ম দিলেন নতুন বিতর্ক। বলে বসলেন, ‘বলিউডে বন্ধুত্ব মানেই শারীরিক সম্পর্ক’!

ইদানিং ক্যারিয়ারে যত সাফল্য আসছে ততই নাকি কঙ্গনার মনে হচ্ছে, ইন্ডাস্ট্রিতে কেউ বন্ধু হয় না। আর যারা সামনে বন্ধুত্ব দেখান তাদের স্বার্থের সম্পর্ক রয়েছে। কী এমন হল নায়িকার? বন্ধুদের থেকে আঘাত পেলেন বুঝি?

সে উত্তর অবশ্য পাওয়া যায়নি। সম্প্রতি একটি টিভি শোতে কঙ্গনা জানিয়েছেন, ‘বলিউডে ওপরে ওঠার জন্য নকল বন্ধুত্ব দেখান অনেকেই। তার মধ্যে শারীরিক সম্পর্কও থাকে। ইন্ডাস্ট্রিতে জায়গা পেতে গেলে এমন শারীরিক সম্পর্কের পথ বেছে নেন অনেকেই।’

কঙ্গনার এই বিস্ফোরক মন্তব্যে সমালোচনার ঝড় উঠেছে বি-টাউনে। বলিউডের একাংশ বলছেন, কঙ্গনা বাস্তব সত্যিটাকেই তুলে ধরেছেন। আবার নিন্দুকদের দাবি, শিরোনামে থাকার জন্যই এ সব বলেছেন নায়িকা।

No comments:

Post a Comment

Post Top Ad