বিয়ে বাড়ি থেকে ফেরার সময়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল মা মেয়ের।মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে হাওড়া বর্ধমান শাখার সিমলাগড় রেলওয়ে ক্রসিংয়ে।পুলিশ জানিয়েছে মৃতের নাম রেনুকা দাস(৪০)ও সৌমি দাস(১৪)। বাড়ি বেলঘড়িয়ার শ্রী পল্লিতে। মৃতরা সম্পর্কে মা ও মেয়ে।
জিআরপি ও পুলিশ সূত্রে খবর, এদিন একটি চারচাকা করে রিঙ্কু ও তার পরিবারের সাত জন সদস্য বর্ধমান থেকে কলকাতায় ফিরছিল। ওই সময়ে পান্ডুয়া রেলওয়ে লেভেল ক্রসিংয়ে গেট পড়ে থাকায় গাড়ি থামিয়ে তারা শৌচ কর্মের জন্য রেল লাইনের পাশে যায়। ওই সময় ডাউন রামপুরহাট শিয়ালদহ প্যাসেঞ্জারে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই মৃত্যু হয় সৌমির। গুরুতর জখম অবস্থায় রেনুকাকে উদ্ধার করে পান্ডুয়া গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষনা করে।

No comments:
Post a Comment