জার্মানিকে হারাতে পারলে পুরস্কার তিন সুন্দরীর যৌন মিলন! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 11 August 2018

জার্মানিকে হারাতে পারলে পুরস্কার তিন সুন্দরীর যৌন মিলন!


স্বপ্নের ঘোরে এখনও রয়েছেন মেক্সিকান ফুটবলাররা। বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির অপ্রতিরোধ্য রথ প্রথম ম্যাচেই থমকে দিয়েছেন জাভিয়ের হার্নান্ডেজরা। দেশের ফুটবল জনতার উল্লাসে তো মহাপ্রলয়ই ঘটে গিয়েছে মেক্সিকো। ‘এল ত্রি’-দের সাফল্যে উৎফুল্ল হয়ে প্রাক্তন কলম্বিয়ান তারকা ফসটিনো অ্যাসপ্রিয়া স্বয়ং মেক্সিকো কোচ জুয়ান কার্লোসকেই নিমন্ত্রণ জানালেন। অবশ্য ডিনার নয়, সরাসরি যৌন মিলনে আমন্ত্রণ জানানো হল।

টুইটারে তিনজন মেয়ের সঙ্গে নিজের ছবি পোস্ট করে নিউক্যাসলে খেলা প্রাক্তন তারকা বললেন, ‘‘মেক্সিকো ঐতিহাসিক জয় পেল এবং প্রোফেসর ওসোরিও আমাদের তো সেলিব্রেট করতেই হবে। শুধু আপনি বলুন কোথায় এই তিন রমণীদের পাঠাতে হবে।’’

মুহূর্তের মধ্যে হামেস রড্রিগেজের পূর্বসূরির এই টুইট ভাইরাল হয়ে যায়। এক ঘণ্টার মধ্যেই ৭০০০ লাইকস এবং ৩০০০বার রিটুইট করা হয়। অ্যাসপ্রিয়ার প্রস্তাবে শুরু হয় নয়া বিতর্ক। তা আঁচ পেয়েই ডিলিট করে ফেলেন তিনি। এর আগে গত বছরের সেপ্টেম্বরে নিজস্ব ব্র্যান্ডের কণ্ডোম বাজারে আনেন। অ্যাসপ্রিয়াকে একটি নীলছবি অভিনয় করার প্রস্তাবও দেওয়া হয়। যাইহোক, অ্যাসপ্রিয়ার প্রস্তাবে সাড়া না দিয়ে মেক্সিকো কোচ দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে পরের ম্যাচ খেলার প্রস্তুতি নিচ্ছেন।

মেক্সিকোর কয়েকজন ফুটবলার বিশ্বকাপে খেলতে নামার আগেই যৌন পার্টিতে উল্লাস করেছিলেন বলে অভিযোগ উঠেছিল। প্রচণ্ড সমালোচিত হতে হয়েছিল ফুটবলারদের। বিশ্বকাপের মাঝেও সেই ভূত মেক্সিক্যান ফুটবলারদের তাড়া করল।

No comments:

Post a Comment

Post Top Ad