১৮ বছরের কম বয়সী স্ত্রীর সঙ্গে যৌন মিলন= ধর্ষণ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 11 August 2018

১৮ বছরের কম বয়সী স্ত্রীর সঙ্গে যৌন মিলন= ধর্ষণ


এবার থেকে দেশে ১৮ বছরের কম বয়সী স্ত্রীর সঙ্গে যৌন মিলনকারী স্বামীকে ধর্ষক হিসেবে অভিযুক্ত করা হবে। কারণ দেশটির সুপ্রিম কোর্ট আজ এক রায়ে জানিয়েছে, ১৫ নয়, স্ত্রীর বয়স ১৮’র নীচে হলেই যৌনমিলন ধর্ষণ।



আদালত আরো জানায়, যদি কোনো পুরুষ তার ১৮ বছরের কম বয়সী স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হন, তা বলে আইনের চোখে তিনি অপরাধী। এমন ঘটনা ঘটার এক বছরের মধ্যে অপ্রাপ্তবয়স্ক স্ত্রী স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানাতে পারেন।


ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী কোনো পুরুষ ১৮ বছরের কম বয়সের কোনো নারীর ইচ্ছার বিরুদ্ধে তার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হলে তা অপরাধের আওতায় পড়ে। কিন্তু যদি সেই মেয়ে তার বিবাহিতা স্ত্রী হয় তা হলে মেয়েটির ইচ্ছা না থাকলেও তা ধর্ষণ হিসেবে গ্রাহ্য হত না, বাল্যবিবাহ আইনসম্মত না হওয়া সত্ত্বেও। তবে, দ্য প্রোটেকশন ফ্রম সেক্সুয়াল অ্যাক্ট (পস্কো) অনুযায়ী ১৮ বছরের নীচের মেয়েদের সঙ্গে যৌন সম্পর্ক ধর্ষণ। এনডিটিভি।

No comments:

Post a Comment

Post Top Ad