কুরবানের ছলে আত্মহত্যার চেষ্টা কিশোরীর - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 17 August 2018

কুরবানের ছলে আত্মহত্যার চেষ্টা কিশোরীর



অর্ক রায়,মালদা: প্রেমে প্রত্যাঘাত হয়ে একবারে ৫০ ফুট উঁচু মহানন্দা ব্রিজ থেকে লাফ। আত্মহত্যার চেষ্টা করল ১৪ বছর বয়সীর এক কিশোরী।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল ১১ টা নাগাদ রতুয়া-২ ব্লকেরএর মহানন্দা হল্ট স্টেশন এর পাশে মহানন্দা ব্রিজে।এহেন ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগেছে,১৪ বছর বয়সী ওই কিশোরী আশপাশের একটি হাই মাদ্রাসায় সপ্তম শ্রেণীতে পড়াশুনা করতো।সে মাদ্রাসার হোস্টেলে থাকতো।ছুটি নিয়ে মামার বাড়ি রাণীনগরে আসে।পাশের গ্রাম বৈরগাছির কুরবান আলি নামক এক যুবকের প্রেমে পড়ে।কুরবান বিয়ে করার প্রলোভন দিলেও বিয়ে করতে অস্বীকার করেন।বৃহস্পতিবার এনিয়ে রাণীনগরে কিশোরীর মামার বাড়িতে এক সালিসি সভাও বসে।কিন্তু মেয়েটি অন্ধভাবে ভালোবাসলেও ছেলেটি প্রেম অস্বীকার করে বিয়েতে অমত হন।

সাতপাঁচ না ভেবে প্রেমে প্রত্যাঘাত হয়ে আত্মহত্যা করার পথ বেছে নেয় ওই কিশোরী।খোদ ৫০ মিটার উঁচু মহানন্দা ব্রিজ থেকে সরাসরি ঝাঁপ দেয় মহানন্দা নদীতে।আধমরা অবস্থায় স্তানীয়রা নদীর জল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য রতুয়া-২ ব্লকের আড়ায়ডাঙ্গা ব্লক প্রাথমিক সাস্থ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।সেখানেই বর্তমানে চিকিৎসা চলছে ওই কিশোরীর।কোনোরকম বেঁচে আছে।কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন,চিন্তার কারণ নেই।শারীরিক অবস্থা অনেকটাই উন্নতির পথে।পুকুরিয়া থানার ওসি অভিষেক তালুকদার জানান,রতুয়া-২ এর মহানন্দা ব্রিজে এক কিশোরী এদিন প্রেমে প্রত্যাঘাত হয়ে আত্মহত্যা করার চেষ্টা করছিল শুনেছি।তিনি বিষয়টি খোঁজখবর নিয়ে তদন্তের আসসাস দিয়েছেন।

No comments:

Post a Comment

Post Top Ad