বিয়ের পরও একসঙ্গে থাকার রীতি নেই যেখানে - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 6 August 2018

বিয়ের পরও একসঙ্গে থাকার রীতি নেই যেখানে




বিয়ের পর থেকেই একই ছাদের নীচে স্বামী-স্ত্রী বসবাস করবে, এটাই নিয়ম কিংবা রীতি। কিন্তু ভারতের রাজস্থানের উদয়পুরে বিয়ের পরেও একসঙ্গে থাকার অনুমতি নেই স্বামী-স্ত্রীর। যদিও এটি সবার ক্ষেত্রেই নয়। ‘গোনা’ নামে একটি সম্প্রদায় এটি মেনে চলে।
কয়েক দশক আগে এ এলাকায় বাল্যবিয়ের প্রচলন ছিল। শিক্ষা ও সচেতনতায় সেই হার অনেকটা কমে এসেছে। তবুও কয়েকটি পরিবার আজও নিজেদের পুরনো এই সংস্কৃতি ও রীতি ধরে রেখেছে।
এখানে বাল্যবিয়ের পরে বধূকে এনে রাখা হয় বাপের বাড়িতেই। মেয়ে বড় হতে থাকে তার মতো করেই। বেশ কয়েক বছর পর স্বামী স্বনির্ভর হলেই দাম্পত্যজীবন কাটানোর অনুমতি দেয় পরিবার। বেশকিছু রীতিনীতি মেনেই ধুমধাম করে বধূকে পৌঁছে দেয়া হয় শ্বশুরবাড়িতে। আমন্ত্রিত থাকেন প্রচুর অতিথিও। তাদের সামনেই সম্প্রদান করা হয় কন্যা।
উদয়পুরের আশেপাশে রয়েছে ‘গোনা’র মতোই আরো কয়েকটি উপজাতি সম্প্রদায়। তাদেরও রয়েছে কিছু নিজস্ব আচার, সংস্কৃতি ও রীতিনীতি।

No comments:

Post a Comment

Post Top Ad