পণের দাবিতে স্ত্রী,শিশু পুত্রদের মারধর, বাড়ি থেকে বের! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 27 August 2018

পণের দাবিতে স্ত্রী,শিশু পুত্রদের মারধর, বাড়ি থেকে বের!



অর্ক রায়, মালদা : গৃহবধূকে মারধরের অভিযোগ স্বামী ও শ্বশুররবাড়ির লোকজনের বিরুদ্ধে,মালদহের রতুয়া-২ ব্লকের পুখুরিয়া থানার সিমলা সবজি পাড়ার ঘটনা।জানাযায় সিমলা সবজি পাড়ার বাচ্চান সবজির সঙ্গে ১১ বছর আগে বিয়ে হয় গোসাইপুরের মানজুরা বিবির বতর্মানে মানজুরার দুটি সন্তান রয়েছে এক কন্যা এবং দু-বছরের পুএ রনি সবজি।মানজুরা অভিযোগ করে বলেন বিয়ের বছর দুয়েক পর থেকেই স্বামী বাচ্চান সবজি, শশুর হারুন সবজি ও শাশুড়ি সাইমুন বিবি তার বাবার বাড়ি থেকে পনের ৬০ হাজার টাকা আনার জন্যে চাপ দিতেন, বাবা গরিব কোথায় থেকে আনবে টাকা?এর মাঝে বাচ্চান দ্বিতীয় বিয়ে করে মাদিয়া চাঁদপাড়া গ্রামের রৌশন বিবিকে,রৌশনের রয়েছে একটি এক বছরের পুএসন্তান।মানজুরা জানান আমি এখন বাড়িতে সবার কাছে চোখের কাঁটা হয়ে দাঁড়িয়েছি আমাকে ছোটোখাটো কথায় মারধর করে।মাস-দুয়েক আগে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের ৪০ হাজার টাকা আমার ব‍্যাঙ্ক একাউন্টে আসে গৃহনির্মাণের জন্যে কিন্তূ আমার শশুর ও শাশুড়ি ভিটা জমিতে গৃহনির্মাণকাজে বাঁধা দেয়,আমার স্বামী,শশুর ও শাশুড়ি দ্বিতীয় পক্ষের স্ত্রীর সন্তানকে বেশি আদোর স্নেহ করে একথা স্বামীকে বলতে গিয়ে আমার স্বামী ও আমার সতীন আমাকে প্রচন্ডহারে মারধর করে এমনকি আমার দু বছরের ছেলে রনি সবজিকে মাথায় ইটের আঘাত করে।দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে পুখুরিয়া থানায় লিখিত অভিযোগ করে মানজুরা বিবি।

No comments:

Post a Comment

Post Top Ad