সিপিএম সঙ্গে নিয়ে পঞ্চায়েত গেরুয়ার দখলে - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 27 August 2018

সিপিএম সঙ্গে নিয়ে পঞ্চায়েত গেরুয়ার দখলে



মৃন্ময় নস্করঃ সুপ্রিম কোর্টের রায় বেরোতেই দক্ষিণ ২৪ পরগনা বিজেপি একক ভাবে বেশ কিছু পঞ্চায়েত দখল করে। পাশাপাশি সিপিআইএমকে নিয়ে তারা একটি বোর্ড দখল করে । জানা যায়, জয়নগর ২নং এর মায়াহাউড়ি পঞ্চায়েত দখল করলো বিজেপি, প্রধান হলেন রবীন সরদার, উপপ্রধান সুদীপ মন্ডল, বিজেপি ৮, তৃণমূল ৬।


বাসন্তীর উত্তম মোকামবেরিয়া অঞ্চল বি জে পি দখল করলো, প্রধান বিজেপির নমিতা সর্দার, উপপ্রধান বামের শামসুদ্দিন শেখ, বিজেপি ৬, বাম ২, তৃণমূল ৫ । জয়নগর ১নং এর শ্রীপুর অঞ্চল নির্দল ও বিজেপি দখল করলো, প্রধান নির্দল রুকসানা খাতুন, উপপ্রধান বি জে পির সানফুই, বিজেপি ৪, নির্দল ২, সি পি এম ১, এস ইউ সি আই ১, তৃণমূল ৬।

No comments:

Post a Comment

Post Top Ad